ভারত থেকে ১৭২ দিন পর ফিরল পাথরঘাটার ইমরান

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২০, ১৮:৪৯
  • 836 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২০, ১৮:৪৯
  • 836 বার পঠিত
ভারত থেকে ১৭২ দিন পর ফিরল পাথরঘাটার ইমরান

প্রতিবেশী দেশের জেলের ভালোবাসায় সাগরবক্ষ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোর ইমরান (১৪) ১৭২ দিন পরে দেশে ফিরলেন। গত বছর ২৬ আগস্ট মাছ ধরার ট্রলার থেকে ছিটকে পড়া ইমরান যখন সাগরজলে খাবি খাচ্ছিল তখন ভারতীয় জেলে পঞ্চানন দাস তাকে উদ্ধার করে দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি থানায় পৌঁছে দেয়। সরকারি নিয়মে একটি শিশু সুরক্ষা কেন্দ্রে তাকে রাখা হয়।

দীর্ঘ আইনি বেড়াজাল ও কূটনৈতিক যোগাযোগের পর আজ ভালোবাসা দিবসে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বেনাপোল সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে বিকাল ৪টা ২০ মিটিটে হস্তান্তর করে। আজই ইমরানের বাবা ও স্বজনরা তাকে বেনাপোল থানার মাধ্যমে গ্রহণ করার কথা রয়েছে। পাথরঘাটা উপজেলার চরদুয়ানী মাধ্যমিক বিদ্যলয়ের শিক্ষার্থী ইমরান মো. এছাহাক খানের ছেলে। তার মায়ের নাম আসমা বেগম। শিশু ইমরানের মামা বেনাপোল বিজিবির বরাত দিয়ে টেলিফোনে ইমরানকে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেন।

গত ২৬ আগস্ট একটি মাছ ধরার ট্রলারে চড়ে ইমরান সাগরে গেলে সামুদ্রিক ঝড়ে সে ছিটকে পড়ে যায়। ১০ ঘণ্টা উত্তাল সাগরে সে উঁচু ঢেউযের সাথে জীবন বাঁচানোর যুদ্ধ করছিল। সে খাবি খেতে খেতে তার গায়ের গেঞ্জি দিয়ে ইশারা দিলে ভারতীয় এফবি পঞ্চানন নামে একটি ট্রলারের মাঝি মনোরঞ্জন দাস তাকে উদ্ধার প্রথমে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘী থানায় ও পরে ভোলাহাট থানার নূর আলী মেমোরিয়াল সোসাইটি নামে একটি শিশু যত্ন ও শিশু সুরক্ষা কেন্দ্রে রাখে। সেখানেই ইমরান দীর্ঘ ১৭২ দিন ছিল।

বরগুনার জেলা প্রশাসকসহ তার স্বজনরা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ইমরানের বেঁচে থাকাকে অলৌকিক এবং এই দিনে দেশে ফেরা দুই প্রতিবেশী দেশের জনগণের ভালোবাসা বলে অভিহিত করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493