গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন: সরোয়ার

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২০, ২০:০২
  • 744 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২০, ২০:০২
  • 744 বার পঠিত
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন: সরোয়ার

বরিশালে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সব সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘গণতন্ত্র জনগণের অধিকার। এই অধিকার প্রতিষ্ঠায় একটি বারের জন্য হলেও সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আসতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের অধিকার প্রতিষ্ঠা সবচেয়ে বেশি দরকার।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল সদর আসন থেকে চারবার নির্বাচিত বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘একটি দেশে যদি ব্যালেন্স গভর্নমেন্ট তৈরি না হয়, তাহলে সেখানে কখনোই আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে না। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে সরকার কখনও দেশ শান্তিতে পরিচালনা করতে পারবে না।’ এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুসহ অনেকে।

এর আগে একই দাবিতে নগরীর টাউন হলের সামনে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি পৃথক বিক্ষোভ সমাবেশ করে। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন উত্তরের সভাপতি ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনসহ অন্যরা।

বিক্ষোভ সমাবেশ শুরুর আগে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল সদর রোডে প্রবেশের চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493