‘বিএনপি চাইলে প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারে’

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২০, ১৪:২৫
  • 746 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২০, ১৪:২৫
  • 746 বার পঠিত
‘বিএনপি চাইলে প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারে’

কারাবন্দী বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিষয়ে বিএনপি চাইলে প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের বিষয় নয়, এটি আদালতের বিষয়। কারণ, এটা কোনো রাজনৈতিক মামলা নয়। এটা দুর্নীতির মামলা। এ কারণে এটা সরকারের বিবেচনায় আসে না। তবে তারা প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করলে সরকারি বিধিবিধান অনুসারে বিবেচনা করা হবে।

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, বিএনপি কোন পথে হাঁটছে? আন্দোলন না কি মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি? বিএনপির কোনো কোনো নেতা বলছেন, আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করবেন। আবার কেউ বলছেন, তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিতে প্যারোলে মুক্তি।

মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে তিনি বলেন, কাকে দিয়ে কোন কাজ ভালো হবে, সেটা প্রধানমন্ত্রী ভালোভাবেই জানেন। যাকে দিয়ে যে কাজ ভাল হবে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493