পিরোজপুরে স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা, যুবকের কারাদণ্ড

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০২০, ১২:৩৩
  • 881 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০২০, ১২:৩৩
  • 881 বার পঠিত
পিরোজপুরে স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা, যুবকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক।। পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুলশিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টায় মিরাজ গাজী (২০) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ গাজী উপজেলার ছোট শৌলা গ্রামের হানিফ গাজীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় স্থানীয় এক স্কুলশিক্ষিকা উপজেলা সদরের ইউআরসি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এসময় ছোট শৌলা গ্রামে পৌঁছলে প্রতিবেশী মিরাজ গাজী তার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে সেখান থেকে তিনি দ্রুত বাড়িতে গিয়ে স্থানীয় ভগিরথপুর পুলিশ ফাঁড়িতে জানান। পরে রাতেই পুলিশ মিরাজ গাজীকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করেন মিরাজ গাজী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493