সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের নির্দেশ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০২০, ১৮:২৮
  • 761 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০২০, ১৮:২৮
  • 761 বার পঠিত
সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের নির্দেশ

মাদরাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অধিদপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে দেবে। শিক্ষামন্ত্রণালয় থেকে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা বোর্ডকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।গত ৫ জানুয়ারি শিল্পকলা একাডেমি অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে যথানিয়মে ও সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে মাদরাসাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যাতে কর্মসূচি প্রণয়ন পূর্বক দিবসটি উদযাপনের ব্যবস্থাগ্রহণ করে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল ও মাদরাসাগুলোতে যাতে দিবসটি যথাযথভাবে উদযাপন করা হয়, সে বিষয়ে বিশেষভাবে তত্ত্বাবধায়ন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়। মন্ত্রণালয় সূত্র আরও জানায়, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষাবোর্ডকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493