‘অন্তঃস্বত্ত্বা’ বুবলীকে ২৫ হাজার ডলার দিয়ে যুক্তরাষ্ট্র পাঠিয়েছেন শাকিব!

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ১১:১০
  • 858 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ১১:১০
  • 858 বার পঠিত
‘অন্তঃস্বত্ত্বা’ বুবলীকে ২৫ হাজার ডলার দিয়ে যুক্তরাষ্ট্র পাঠিয়েছেন শাকিব!

অনলাইন ডেস্ক।। বিনোদন পাড়ায় অনেক গুঞ্জনই মাথাচাড়া দিয়ে উঠে। মাঝে মাঝে সেগুলো সত্য হয় আবার কখনোবা গুঞ্জনই রয়ে যায়। বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কগুলো প্রথমে কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দিলেও পরবর্তী সময়ে পরিণতি নিতে দেখা গেছে।

এমনই বেশ কিছু গুঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল ঢালিউড কিং শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ে ও সন্তানের কাহিনী। সে গল্প এখন পুরোনো। নতুন গল্প হচ্ছে, গুঞ্জন উঠেছে অপু বিশ্বাসের মতোই অন্তঃস্বত্ত্বা হয়ে পর্দার আড়ালে চলে গেছেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। তবে এমন গুঞ্জনের সত্যতা এখানো মেলেনি।তবে গুঞ্জনের মধ্যেই গত ১৮ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন খবর প্রচার করে, অপু বিশ্বাসের পথে হাঁটছেন বুবলী। ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান।এদিকে ‘বীর’ সিনেমা মুক্তির আগে ঢাকা ক্লাবে আয়োজিত প্রেসমিটে আসেননি বুবলী। এ ঘটনার পর ওই গুঞ্জনের রেশটা আরো প্রকোট হয়ে ওঠে। এবার সেই গুঞ্জনের আগুনে ছাইচাপা দিলেন বুবলীর পরিবার।বুবলীর পারিবারিক সূত্র জানায়- ইংল্যান্ড, আমেরিকা নয়, বর্তমানে ঢাকার উত্তরার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন তিনি। ব্যক্তিগত কারণে মিডিয়ার ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কারোর সঙ্গেই যোগাযোগ রাখছেন না নায়িকা। তাকে নিয়ে মুখরোচক গুঞ্জনের কোনোই সত্যতা নেই।যদিও বুবলী নিজেই ঘোষণা দিয়েছিলেন, ‘বীর’ ও ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষে লম্বা বিরতিতে যাবেন। তবে কেন বিরতিতে যাচ্ছেন তা স্পষ্ট করেননি। তবে বুবলী কি আসলেই অন্তঃসত্ত্বা কিনা বা অপু বিশ্বাসের মতোই কোনো ঘটনার আবারো পুনর্জন্ম হচ্ছে কিনা সেই প্রশ্নর উত্তর মিলবে সাকিবের হাত ধরেই নায়িকা বনে যাওয়া এই অভিনেত্রীর সন্ধান মিললেই।
সূত্র- ডেইলি বাংলাদেশ
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581