চাকরির জন্য ডেকে ধর্ষণ, দরজায় পাহারাদার

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ১১:৫১
  • 797 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ১১:৫১
  • 797 বার পঠিত
চাকরির জন্য ডেকে ধর্ষণ, দরজায় পাহারাদার

অনলাইন ডেস্ক।। চাকরি দেয়ার কথা বলে বাসায় ডেকে এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে গাজীপুর মহানগরীর রওশন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে বাসন থানা পুলিশের ওসি একেএম কাওসার আহমেদ চৌধুরী বলেন, শনিবার সকালে চাকরির কথা বলে ওই নারীকে মোবাইলে ইমরান হোসেন ওরফে আনায়োর (৪৫) নামে এক যুবক রওশন সড়ক এলাকায় মোফাজ্জল হোসেনের বাড়িতে ডেকে নিয়ে যায়। ইমরান ওই বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। বাবার নাম মৃত নয়ন খলিফা। ওই নারী তার বাসায় গেলে চাকরির প্রলোভন দেখানো হয়। সেই সঙ্গে তাকে কুপ্রস্তাব দেয়া হয়।

ওসি একেএম কাওসার আহমেদ বলেন, কুপ্রস্তাবে রাজি না হলে ওই নারীকে ভয়ভীতি দেখায় অজ্ঞাত এক ব্যক্তি। পরে ইমরানের কক্ষের দরজা বন্ধ করে দেয় অজ্ঞাত ওই ব্যক্তি। ওই কক্ষের ভেতর আটকে ওই নারীকে ধর্ষণ করে ইমরান। এ সময় অজ্ঞাত ব্যক্তি দরজার বসে পাহারা দেয়। এ ঘটনায় ইমরান হোসেন ও অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মঙ্গলবার বাসন থানায় মামলা করেন ওই নারী। এরই মধ্যে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি একেএম কাওসার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493