এল জি ইডি অফিস ঘেরাওসহ ৫ দফা কর্মসূচি ঘোষণা ঠিকাদারদের

ভোলায় এমপি জ্যাকবের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২০, ২১:৪৬
  • 801 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২০, ২১:৪৬
  • 801 বার পঠিত
ভোলায় এমপি জ্যাকবের বিরুদ্ধে কমিশন  বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর চরফ্যাসন ও মনপুরা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ ২০ শতাংশ কমিশন দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ কমিশন না দেয়ায় ওই সকল উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ বুঝিয়ে দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেন ঠিকাদাররা। এতে করে ঠিকাদাররা ই-টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েও তা সঠিক সময়ে করতে পারছে না। বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়াতনে ভোলার এলজিইডির ঠিকাদাররা এসকল অভিযোগ এনে এমপি জ্যাকবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে গত ১১ বছরে ব্যপক দুর্নিতি, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম করে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ভোলার প্রথম শ্রেণির ঠিকাদার রুহুল আমিন কুট্টি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তবব্যে তিনি জানান, গত ২০২৯ইং সালের অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের কার্যাদেশ নিয়েও এখনও কাজ শুরু করতে পারছেন না ঠিকাদাররা। জেলা অফিস থেকে কার্যাদেশ নিয়ে চরফ্যাসন ও মনপুরা উপজেলায় কাজ করতে গেলে স্থানীয় উপজেলা প্রকৌশলীগণ ঠিকাদারদেরকে কাজের সাইড বুঝিয়ে দিচ্ছেন না। প্রকৌশলীগণ ঠিকাদারদের বলছেন, স্থানীয় এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের কমিশনের টাকা পরিশোধ করে তার কাছ থেকে অনুমতি বা সবুজ ছাড়পত্র না আনলে কাজ শুরু করতে দেয়া হবে না। এ সব অভিযোগ তুলে ইতোপূর্বে গত ১০ ফেব্রæয়ারি ভোলা জেলা এলজিইডি কার্যালয় প্রাঙ্গনে ঠিকাদারগণ বিক্ষোভ মিছিল করেন।
এ সময় ঠিকাদাররা এসব অন্যায় ও দুর্নিতির যথাযথ তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবিসহ তাদের উন্নয়ন কাজের সাইড বুঝিয়ে দেয়ার দাবি জানান। যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে তারা ভোলা এলজিইডি অফিস ঘোরাও, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ পাঁচ দফা কমূসূচি ঘোষণা করেছে।

সংবাদ সম্মেলনে ঠিকাদারদের মধ্যে মো. রুহুল আমিন কুট্টি, জুলফিকার জুয়েল, আবু সায়েম, আব্দুর রাজ্জাক, কাওসার হোসেন টুয়েল, আবিদুল আলম, ইলিয়াছ আহমেদসহ ভোলার প্রায় অর্ধশতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493