সবেমাত্র কচুরিপানা, কয়েকদিন পর বলবে ৩ বেলা খাওয়া নিষেধ: ভিপি নুর

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২০, ১১:১০
  • 812 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২০, ১১:১০
  • 812 বার পঠিত
সবেমাত্র কচুরিপানা, কয়েকদিন পর বলবে ৩ বেলা খাওয়া নিষেধ: ভিপি নুর

অনলাইন ডেস্ক।। ‘গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না’ বলে পরিকল্পনামন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নুর বলেন, ভোগান্তির জন্য প্রস্তুত থাকো বোকাসোকা জনগণ। সবেমাত্র কচুরিপানা খেতে বলা, কয়েকদিন পর বলবে ৩ বেলা খাওয়া নিষেধ, ২ বেলা খেতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগ নাই, ব্যবসার উপযুক্ত পরিবেশ না থাকায় দেশীয় বিনিয়োগেও খরা, বিদেশে রফতানির অন্যতম খাত গার্মেন্টসের অবস্থা দিন দিন নাজুক হচ্ছে।

ডাকসু ভিপি আরও বলেনন, ব্যাংক, শেয়ারবাজার থেকে ছোট ও মাঝারি বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা লুটপাট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অর্থে সরকারের হাত সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন চরম খারাপ পর্যায়ে রয়েছে।

প্রসঙ্গত গত সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে রিসোর্স ডেভেলপমেন্ট ফোরামের অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কচুরিপানা নিয়ে কিছু করা যায় কিনা, কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনোমতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’

মন্ত্রীর এমন বক্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। জাতীয় সংসদেও তার বক্তব্যের কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

অবশ্য পরিকল্পনামন্ত্রী ভাষ্য, তিনি কচুরিপানা খেতে নয়, গবেষণা করতে বলেছেন।

সূত্র- যুগান্তর অনলাইন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493