দক্ষিনাঞ্চলের বৃহত্তম মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর পরিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২০:২২
  • 956 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২০:২২
  • 956 বার পঠিত
দক্ষিনাঞ্চলের বৃহত্তম মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর পরিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি,২৪ ফেব্রেæয়ারি।। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দক্ষিনাঞ্চলের মধ্যে বৃহত্তম মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর এলাকা পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে প্রথমে তাঁরা আলীপুর ও মহিপুর মৎস্য বন্দর পরিদর্শন করেন। এরপর তাঁরা মহিপুর মৎস্য বন্দরে নির্মাণাধীন সরকারি মৎস্য বাজারজাতকরণ কেন্দ্রের উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা ইলিশ আহরণের অন্যতম স্থান রাবনাবাদ চ্যানেল এবং কলাপাড়া উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।
সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টাঙ্গাইল-২ আসনের সাংসদ ও মৎস্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছোট মনির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম নাজমা আক্তার এমপি, শামীমা আক্তার খানম এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, মহিপুর মৎস্য বাজারজাতকরণ কেন্দ্রের প্রকল্প পরিচালক জামাল হোসেন মজুমদার প্রমুখ।
সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা পরিদর্শন কার্যক্রম শেষে মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। উপক‚লীয় এ অঞ্চলের জেলেরা গভীর সাগরে যোগাযোগের ক্ষেত্রে শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন, বাংলাদেশের জলসীমায় পাশ্ববর্তী দেশের জেলের অবৈধ অনুপ্রবেশ বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
জেলেদের দাবির প্রতি মৎস্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা সংহতি প্রকাশ করেন।
মঙ্গলবার সকালে সংসদীয় প্রতিনিধিদলটি বরগুনা জেলার তালতলী উপজেলায় জেলেদের সাথে মতবিনিময় করবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493