জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজীর মাতা হাসিনা বেগমের জানাজায় মানুষের ঢল

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২১:০৬
  • 1022 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২১:০৬
  • 1022 বার পঠিত
জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজীর মাতা হাসিনা বেগমের জানাজায় মানুষের ঢল

All-focus

পটুয়াখালী প্রতিনিধিঃ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজীর মাতা হাসিনা বেগমের জানাজায় মানুষের ঢল নেমেছিল।
সোমবার সকাল ৯ টায় বালুর মাঠে প্রথম জানাজা নামায পরিচালনা করেন পুলিশ লাইনস মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ হাবিবুর রহমান। এ সময় ক্রিকেটার সোহাগ গাজী সহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে গ্রামে বাড়ি ইটবাড়িয়া দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রকাশ, রবিবার সন্ধ্যা ৬ টায় ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোহাগ গাজীর মাতা হাসিনা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী শাহজাহান গাজী, ২ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গত ১৫ ফেব্রæয়ারী পটুয়াখালী ক্লাবে ক্রিকেট জগতে এক সময়ের দুর্দান্ত ক্রিকেটার সোহাগ গাজী এর সাথে কুষ্টিটিয়ার খাজা নগরের আঃ সালাম সরকার ও জিন্নাত রেহেনার কনিষ্ঠ কন্যা সুমাইয়া সরকার সুমির বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠিত। এ অনুষ্ঠানের মাত্র আট দিন পর আকস্মিকভাবে গর্ভধারীনি মায়ের মৃত্যুতে সোহাগ গাজীকে খুব কাঁদায়। সে তার মায়ের মরদেহ এর পাশে বার বার কান্নায় ভেঙ্গে পড়েন।
ক্রিকেটার সোহাগ গাজীর মাতার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.ন.ম আমিনুল ইসলাম মামুন সহ সংস্থার সদস্যরা গভীর শোক প্রকাশ করেন। তারা শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। #

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493