ভোলায় উচ্চ ফলনশীল বারি খেসারী-৩ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস পালিত

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ২০:৩২
  • 775 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ২০:৩২
  • 775 বার পঠিত
ভোলায় উচ্চ ফলনশীল বারি খেসারী-৩ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস পালিত

ভোলায় উচ্চ ফলনশীল বারি খেসারী-৩ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস পালিত হয়েছে। বাংলাদেশ সরেজমিন গবেষণা বিভাগ ও ভোলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বুধবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলার কলাকোপায় মাঠ দিবস পালিত হয়।
আঞ্চলিক ডাক গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ সামসুল আলম।
ভোলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সরেজমিন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সেলিম আহম্মেদ।
এসময় বক্তারা বলেন, বারি-৩ খেসারী একটি উন্নত মানের জাত। খুবই কম পরিমানে সার ব্যবহার ও কম পরিশ্রমে এটি খুব দ্রæত বেরে উঠে। এছাড়াও ক্ষেতে রোগ ও পোকা পাকরের আক্রমন হয় না। এজন্য বারি খেসারী চাষ করে কৃষকরা অধিক পরিমানে লাভবান হয়।
অনুষ্ঠানে দৌলতখান উপজেলার প্রায় শতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁ*সভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481