ভোলায় নিষেধাজ্ঞার প্রথমদিনে ১৭ জেলের জেল জরিমানা

  • আপডেট টাইম : মার্চ ০১ ২০২০, ১৪:৩৪
  • 780 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০১ ২০২০, ১৪:৩৪
  • 780 বার পঠিত
ভোলায় নিষেধাজ্ঞার প্রথমদিনে ১৭ জেলের জেল জরিমানা

ভোলায় একই সাথে জলে ও স্থলে অভিযানের মধ্য দিয়ে জাটকা সংরক্ষণ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। অভিযানের প্রথম দিনেই নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ১৭ জেলেকে আটক করে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জব্দ করা হয়েছে একটি ট্রলার ও ২০ কেজি ইলিশ।

মৎস্য বিভাগ জানিয়েছে, রোববার (১ মার্চ) থেকে ২ মাসের জন্য (৩০ এপ্রিল পর্যন্ত) ভোলার মেঘনা- তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সবধনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসময় ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি বন্ধ থাকবে।

ইলিশের নিরাপপদে বেড়ে ওঠা নিশ্চিত করতে বিগত বছরের মতো এবারও সদর উপজেলা ইলিশা থেকে মেঘনার চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের বিচরণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে জাল ফেলা নিষিদ্ধ করা হয়।

এদিকে অভিযানের প্রথম দিন আজ ভোররাত থেকে মেঘনা নদীতে অভিযান চালায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৭ জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রায়হানুল ইসলাম জানান, আটকদের মধ্যে ১৪ জনকে এক বছর করে কারাদন্ড, ২ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও বয়স বেশি হওয়ায় একজনকে অব্যহতি দেওয়া হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিলিয়ে দেয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজহারুল ইসলাম জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনী সকল ব্যবস্থা নেয়া হয়েছে

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493