রঙ ফর্সাকারী ৮ ক্রিম নিষিদ্ধ

  • আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ২২:০০
  • 782 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ২২:০০
  • 782 বার পঠিত
রঙ ফর্সাকারী ৮ ক্রিম নিষিদ্ধ

বাংলাদেশে চালু থাকা আটটি রং ফর্সাকারী ক্রিমের মধ্যে ক্ষতিকর মাত্রায় পারদ (মার্কারি) এবং পারদ ও হাইড্রোকুইনোন পাওয়া গেছে। ফলে সেগুলো নিষিদ্ধ করেছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

সংস্থাটি জানিয়েছে, বাজারের বিভিন্ন ব্রান্ডের রং ফর্সাকারী ১৩টি ক্রিম বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। বিএসটিআইয়ের নিয়মিত সার্ভিল্যান্স টিমের মাধ্যম এসব ব্রান্ডের পণ্য ক্রয় করে পরীক্ষা করা হয়।

সেখানে ছয়টি পণ্যের মধ্যে বিপজ্জনক মাত্রায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতির পারদ (মার্কারি) আর দুইটি পণ্যের মধ্যে পারদ (মার্কারি) ও হাইড্রোকুইনোন পাওয়া গেছে।

ফলে এসব পণ্য বিক্রি-বিতরণ বন্ধের নির্দেশ দিয়েছে বিএসটিআই। সেই সঙ্গে অনুমোদনহীন এসব ক্রিম ব্যবহার না করার জন্য ক্রেতাদেরও আহবান জানিয়েছে।

এগুলো ব্যবহার করলে বিভিন্ন ধরনের চর্মরোগসহ জটিলতার সৃষ্টি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

এই আটটি পণ্যই পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি করা হয়।

বিএসটিআই যেসব পণ্য নিষিদ্ধ করেছে, সেগুলো হলো- গৌরি কসমেটিকস লিমিটেডের গৌরি, এস জে এন্টারপ্রাইজের চাঁদনী, কিউসি ইন্টারন্যাশনালের নিউ ফেস, ক্রিয়েটিভ কসমেটিকস (প্রা.) লিমিটেডের ডিউ গোল্ডেন, পার্ল কসমেটিকসের গোল্ডেন পার্ল, পুনিয়া ব্রাদার্সের ফাইজা নুর, গোল্ড কসমেটিকসের নুর, হোয়াইট পার্ল কসমেটিকসের হোয়াইট পার্ল প্লাস।

বাংলাদেশ জার্নাল

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493