বরিশালে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ২২:১৪
  • 811 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ২২:১৪
  • 811 বার পঠিত
বরিশালে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশ কলেজ গেট থেকে শুক্রবার রাতে চোরাই মোটর সাইকেলসহ সাকিবুর রহমান সরদার (২১) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাকিবুর গৌরনদী পৌরসভার গোবর্দ্ধন গ্রামের ছালেক সরদারের পুত্র। এ ঘটনায় থানার এসআই মোঃ শরিফুল ইসলাম বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, মোটরসাইকেল সংঘবদ্ধ চোরচক্র দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে গৌরনদী ও আগৈলঝাড়া এলাকায় এনে বিক্রি করছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সরকারী গৌরনদী কলেজের মূল ফটকের কাছে কালভার্টের ওপর পুলিশ সদস্যরা পৌঁছলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাকিবুল এফজেট মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে।
পুলিশ ধাওয়া করে মোটরসাইকেলসহ সাকিবুর রহমান সরদারকে আটক করে। পরবর্তীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে সাকিবুল অকপটে স্বীকার করে মোটরসাইকেলটি চোরাই।

এ ঘটনায় থানার এসআই মোঃ শরিফুল ইসলাম বাদি হয়ে সাকিবুর রহমান সরদার, শফিকুল ইসলাম মোল্লা ও মোঃ রুম্মান সরদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493