অস্ট্রেলিয়ায় খেলতে নয় অতিথি হয়ে যাবেন সাকিব

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ১৫:৩৬
  • 775 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ১৫:৩৬
  • 775 বার পঠিত
অস্ট্রেলিয়ায় খেলতে নয় অতিথি হয়ে যাবেন সাকিব

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে একটি চ্যারিটি টুর্নামেন্টে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। তবে ক্রিকেটার হিসেবে নয়, অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের (এবিএএসই) সাধারণ সম্পাদক আসকর বিন আশরাফ। তিনি বলেন, ‘খেলতে নয়; অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমরা সাকিবকে আমন্ত্রণ জানিয়েছি।’
আগামী ২৮শে মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মুখোমুখি হবে মেলবোর্ন ও সিডনি নামের দুটি দল।

আয়োজকদের ফেসবুক পেজে সাকিব আল হাসান এক ভিডিও বার্তায় বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে ২৮শে মার্চ ইন্ডিপেন্ড ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টে অংশ্রগ্রহণ করতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’
এ ভিডিও বার্তার পরই গুঞ্জন শুরু হয় আবারো ২২ গজে দেখা যাবে দেশসেরা ক্রিকেটারকে। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেল বছরের শেষ দিকে সাকিবকে এক বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। তাই ২৯ অক্টোবরের আগে ক্রিকেট মাঠে ফেরা হচ্ছে না তার।।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493