নারী নির্যাতনের ঘটনায় নারীরাই বেশি জড়িত- বরিশাল বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ১৮:৩২
  • 846 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ১৮:৩২
  • 846 বার পঠিত
নারী নির্যাতনের ঘটনায় নারীরাই বেশি জড়িত- বরিশাল বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার\ বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, আমাদের সমাজে অনেক নারী নেত্রী রয়েছেন যারা বাহিরে সভা-সেমিনার ও সমাজ সেবার কাজ পরিচালনা করে থাকেন। আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা বাড়িতে ফিরে গৃহকর্মী, পুত্রবধূ বা কন্যাদের নির্যাতন করেন। তাদের মত ব্যক্তিত্বের অধিকারীদের কাছে এসব কাম্য নয়। এধরনের মানসিকতা থেকে তাদের বের হয়ে আসার আহবান জানান বিভাগীয় কমিশনার।
’প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
তিনি বলেন, অনেক পরিবারে নারী নির্যাতনের ঘটনা ঘটে। এক্ষেত্রে দেখা যায়, মূলত নারীরাই বেশি জড়িত। সভা-সেমিনার করে বা এককভাবে এসব সমাধান করা যাবে না। একারণে শুধু শহরেই নয়, জন্য গ্রামের দিকেও নজর দিতে হবে। যেখানে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাÐরোধে নারী নেত্রীদের এগিয়ে আসারও আহবান জানান বিভাগীয় কমিশনার।
বরিশাল জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর সহ সকল উন্নয়ন সংস্থার আয়োজনে ও বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, বরিশাল মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম,ব রিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদা, বরিশাল মহিলা পরিষদ সভাপতি রাবেয়া খাতুন, উন্নয়ন সংস্থা আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, উন্নয়ন সংস্থা সেন্ট বাংলাদেশ’র নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581