জেলা জজ মো. মঞ্জুরুল হোসেনকে বরিশাল মানব পাচার ট্রাইবুন্যালের বিচারক নিয়োগ

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ২১:১৬
  • 780 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ২১:১৬
  • 780 বার পঠিত
জেলা জজ মো. মঞ্জুরুল হোসেনকে বরিশাল মানব পাচার ট্রাইবুন্যালের বিচারক নিয়োগ

ডেস্ক রিপোর্ট \ মানব পাচার বিষয়ক অপরাধের দ্রæত বিচারের জন্য বরিশালসহ সাত বিভাগে গঠিত করা মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে জেলা জজ পদমর্যাদার সাতজন বিচারককে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও বরিশালে গঠিত এ সব ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দিয়ে আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। বরিশালে নিয়োগ দেয়া হয়েছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. মঞ্জুরুল হোসেনকে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লাকে রাজশাহী, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) এম এ আউয়ালকে খুলনা, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. নূর ইসলামকে রংপুর, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. সাইফুর রহমানকে সিলেটের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদৌস চট্টগ্রাম, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) কাজী আবদুল হান্নান ঢাকায়। অপরদিকে, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এস এম জিয়াউর রহমানকে চাঁদপুরের জেলা জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ৪ মার্চ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছিলেন, ‘মানবপাচারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় টায়ারে আছে, আমরা যদি মানবপাচার প্রতিরোধে সাতটি আদালত তাড়াতাড়ি স্থাপন না করি তাহলে আমাদের তৃতীয় টায়ারে নামিয়ে দেয়ার একটা সম্ভাবনা আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা সাতটি মানব পাচার প্রতিরোধে সাতটি ট্রাইব্যুনাল স্থাপন করছি।’ তিনি আরও বলেছিলেন, ‘আপনাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই আগামী ৭ দিনের মধ্যে এটার কাজ শুরু করব। এটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493