স্থগিত হতে পারে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান !

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ২১:৪১
  • 811 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ২১:৪১
  • 811 বার পঠিত
স্থগিত হতে পারে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান !

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হলেও করোনাভাইরাস এই আয়োজনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশে করোনা আক্রান্ত তিনজন রোগী পাওয়া গেছে। এ অবস্থায় অনুষ্ঠানটি স্থগিত করার বিষয়টিও গুরুত্বে সঙ্গে ভাবছেন সরকারের শীর্ষমহল। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে গণভবনে বৈঠক ডেকেছেন। বৈঠকে নেওয়া হবে চুড়ান্ত সিদ্ধান্ত।

এসব তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠান করলে এখানে হাজার হাজার লোক আসবে। তাদের কারও করোনা থাকতে পারে। আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। পুরো বিষয়টি রিভিউ হচ্ছে। স্থগিতের প্রস্তাবও আছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। আপনারা ঘোষণা পেয়ে যাবেন।

মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু হয়েছিল প্রায় দুইমাস আগে। এগিয়ে এসেছে সেই দিনটি আগামী ১৭ মার্চ শুরু হচ্ছে মুজিবর্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দেশের সরকার প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় আগেই। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, এর প্রভাবে বিভিন্ন দেশের সরকার প্রধানরা তাদের নানা কর্মসূচি বাতিল করছেন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা-পর্যালোচনা করা হয়। মুজিবশতবর্ষ উদযাপন জাতীয় কমিটিও পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে। রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা বৈঠক থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493