বরিশালে বিয়ের স্বীকৃতি না পাওয়ায় প্রেমিক-প্রেমিকার একসাথে বিষপান

  • আপডেট টাইম : মার্চ ০৯ ২০২০, ২১:৪২
  • 928 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৯ ২০২০, ২১:৪২
  • 928 বার পঠিত
বরিশালে বিয়ের স্বীকৃতি না পাওয়ায় প্রেমিক-প্রেমিকার একসাথে বিষপান

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পরিবার থেকে বিয়ের স্বীকৃতি না পাওয়ায় প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করতে একসাথে বিষপান করেছে। স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে প্রেমিকার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার দুপুরে তারা বিষপান করে। তারা হলেন, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাস (১৭) এবং একই ইউনিয়নের মোহনকাঠী গ্রামের হীরা লাল বৈরাগীর মেয়ে ও মোহনকাঠী স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী পুজা বৈরাগী।

প্রকাশ ও পুজার স্বজনরা জানান, উভয়েই তাদের পরিবারে অভিভাবকদের কাছে বিয়ের কথা জানালে তারা অস্বীকৃতি জানায়। বিয়েতে উভয়ের পরিবার অসম্মতি জানানোর কারণে সোমবার সকালে প্রকাশ ও পুজা একত্রে উজিরপুর উপজেলার ভাউধর গ্রামে প্রকাশের মামা নিহার বাড়ৈর বাড়িতে যায়। সেখানে তারা বেলা দেড়টার দিকে আত্মহত্যার জন্য একত্রে বিষপান করে। বিষপানের পর তারা অসুস্থ হলে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন জানান, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। ২৪ ঘণ্টার আগে তাদের পরিস্থিতি ভালো না মন্দ বলা যাচ্ছে না। তবে দুজনের মধ্যে পুজার অবস্থা আশঙ্কাজনক।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581