আজ বসানো হচ্ছে পদ্মা সেতুর ২৬ তম স্প্যান

  • আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ১১:১৩
  • 776 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ১১:১৩
  • 776 বার পঠিত
আজ বসানো হচ্ছে পদ্মা সেতুর ২৬ তম স্প্যান

দি বরিশাল ডেস্ক।। পদ্মা সেতুর ২৬ তম স্প্যান বসতে যাচ্ছে আজ মঙ্গলবার। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে সেতুর জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসবে। এতে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৩ হাজার ৯০০ মিটার।

এছাড়াও জাজিরা ও মাওয়া প্রান্তে বিছিন্নভাবে আরও ১২টি স্প্যান বসানো হয়েছে। চলতি বছরের জুলাইয়ের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে সোমবার মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২৬তম স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনে জাজিরার উদ্দেশ্যে আনা হয়েছিল।

নির্ধারিত পিলার ২৮ ও ২৯ বরাবর অবস্থান নেয়। এরপর গতকালের কাজ শেষ করা হয়। মঙ্গলবার সকাল থেকেই শ্রমিক ও প্রকৌশলীরা স্প্যানটি পিলারের ওপর বসানোর কাজ শুরু করে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, সোমবার মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২৬তম স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনে জাজিরার উদ্দেশ্যে আনা হয়। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে আজ স্প্যানটি পিলারে স্থাপন হবে।

১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসে গেলে সেতুর ৩৯০০ মিটার দৃশ্যমান হবে। চলতি বছরের জুলাইয়ের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। যার ২৫টি বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।

চলতি মাসের প্রথম স্প্যানটি বসে ১৪ জানুয়ারি। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর পদ্মা সেতুর ১৮তম স্প্যান ও ১৮ ডিসেম্বর বসানো হয় ১৯তম স্প্যান এবং ৩০ ডিসেম্বর বলে ২০তম স্প্যানটি।

সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজ সিডিউল অনুযায়ী চলছে।

দেশের সর্ববৃহৎ সেতুটির মূল অংশের নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড।

২০১৪ সালের ডিসেম্বরে সেতুর কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493