দৌলতখানে ৩২ জেলে আটক ॥ ২৩ জনের জেল-জরিমানা

  • আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ২০:২৯
  • 859 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ২০:২৯
  • 859 বার পঠিত
দৌলতখানে ৩২ জেলে আটক ॥ ২৩ জনের জেল-জরিমানা

দৌলতখান (ভোলা) প্রতিনিধি॥ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা দৌলতখানের মেঘনায় মাছ শিকারের দায়ে ৩২ জেলেকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১২ টায় পৃথকভাবে মেঘনায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৯ টি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় । গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ আটককৃত ৩২ জেলের মধ্যে ৬ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ১৭ জেলেকে এক বছরের সাজা দেন। বাকী ৯ জেলেকে কিশোর আইনে ছেড়ে দেন।

জরিমানাকৃত জেলেরা হলো -বিল্লাল, ইউসুফ, নুরউদ্দিন, নুরনবী, জামাল, নুরেআলম। সাজাপ্রাপ্ত জেলেরা হলো, এরশাদ(৩৫), নিজাম(৪০), সালাউদ্দিন (৩৫), হেলাল (৩০), এমরান(২৫), নাছির (২৫), মনির (৩০), ইদ্দিস(২৫), ইসমাইল(৩০), সোহেল (৩০), রুবেল(২৫), মিলন, সুমন, রিপন, ফরিদ ও আনোয়ার। এঘটনায় ওইদিন দুপুরে বিক্ষুদ্ধ জেলে পরিবারের লোকজন সাংবাদিকদের
জানান, হাজীপুর চরের মৎস্য ব্যবসায়ী ও ইউপি সদস্য মিজান তার আড়ৎদের ৬ জেলেকে অর্থের বিনিময় ছাড়িয়ে নেয় । দৌলতখান উপজেলা
মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন, অভিযান চালিয়ে মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে জাল, ট্রলার ও জেলেদের আটক করে ভ্রাম্যমাণ
আদালতে সোপর্দ করা হয়।দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন,
আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা দেয়া হয়েছে । অর্থের বিষটি আমার জানা নেই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493