ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটুক্তি: ভোলায় মাদ্রাসা শিক্ষক আটক

  • আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ১৭:২৮
  • 837 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ১৭:২৮
  • 837 বার পঠিত
ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটুক্তি: ভোলায় মাদ্রাসা শিক্ষক আটক

ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখান উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক পোষ্ট দেয়ায় মো. মনসুর ওরফে সফু মাষ্টার নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক মনসুর উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও একই এলাকার আহাম্মেদের হাট আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতখান থানা পুলিশ মনসুরকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে শুক্রবার সকালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (হাজীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, মনসুর ওরফে সফু মাষ্টার তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনককে নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক চারটি পোষ্টদেয়। এর প্রেক্ষিতে তাকে দৌলতখান থানা পুলিশ আটক করে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২১(২), ২৫(২), ২৮(২), ২৯(১) ধরায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং-৫ ও তারিখ-১২/০৩/২০২০।
আগামী শনি অথবা রবিবার তার বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493