ভারতে গোমূত্রের স্যানিটাইজার ও গোবরের সাবান বিক্রির ধুম

  • আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ২০:২২
  • 800 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ২০:২২
  • 800 বার পঠিত
ভারতে গোমূত্রের স্যানিটাইজার ও গোবরের সাবান বিক্রির ধুম

অনলাইন ডেস্ক।। বিশ্বের অনেক দেশের মতো করোনাভাইরাসের কবলে পড়েছে ভারতও। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতেই করোনায় আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। এমতবস্থায় দেশটিতে করোনার সংক্রমণ রুখতে বাজারে এসেছে গোমূত্র দিয়ে তৈরি স্যানিটাইজার ও গোবরের তৈরি সাবান। আর বাজারে আসার পর থেকেই হু-হু করে বিক্রি বেড়েছে এসব পণ্যের। দোকানের পাশাপাশি ই–কমার্স সাইটগুলোতেও বিক্রি বেড়েছে হ্যান্ড স্যানিটাইজার এবং গোবর দিয়ে তৈরি সাবানের। খবর কোলকাতা টুয়েন্টিফোরের

কয়েকদিন আগেই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোমূত্র পান করার পরামর্শ দিয়েছে হিন্দু মহাসভা। সেই কারণেই দেশজুড়ে গোমূত্র পার্টির আয়োজনও করেছিল দলটি। এছাড়া কয়েকজন বিজেপি নেতাও করোনার সংক্রমণ রুখতে গোমূত্র পান করার পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে বাজার এল এই বিশেষ হ্যান্ড স্যানিটাইজার ও সাবান।

জানা গেছে, গোমূত্র দিয়ে তৈরি ৫০ মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হচ্ছে ১০০ রুপিতে। অনলাইনে ২১০ রুপিতে পাওয়া যাচ্ছে গরুর গোবর থেকে তৈরি সাবান।

কোলকাতা টুয়েন্টিফোর জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে গরুর মূত্র দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার ও গোবরের সাবানের বিক্রি বেড়েছে। পাশাপাশি গরু থেকে পাওয়া যাবতীয় সামগ্রীরই বিক্রি গত কয়েকদিনে কয়েকগুণ বেড়ে গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493