প্রয়োজন হলে স্কুল-কলেজ বন্ধ করা হবে : ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৪:৪৪
  • 762 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৪:৪৪
  • 762 বার পঠিত
প্রয়োজন হলে স্কুল-কলেজ বন্ধ করা হবে : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক।। করোনাভাইরাসে দেশের পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক জানিয়ে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই। ’শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হবে।’

করোনাভাইরাসের মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে।’ এ সময় সরকারের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

সংবাদ সম্মেলন শেষে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা।

 

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493