ভোলায় ইতালি ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৭:৪৬
  • 802 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৭:৪৬
  • 802 বার পঠিত
ভোলায় ইতালি ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে
ভোলা প্রতিনিধি ।। ভোলা সদর উপজেলায় ইতালি ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। তবে তার মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ বা উপসর্গ নেই বলে জানিয়েছেন ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী। শনিবার তিনি এ তথ্য নিশ্চিত করেন।
হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী যুবকের বাড়ি সদর উপজেলায়। তবে জেলাবাসীর মধ্যে যেন আতংক না ছড়ায় সেজন্য তার নাম-পরিচয় গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ।
গত কয়েক দিন আগে ইতালি থেকে দেশে ফিরেন ওই যুবক। এরপর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। তবে সে পুরোপুরি সুস্থ আছেন।
এদিকে এখন পর্যন্ত জেলার কোথাও করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে প্রস্তুতি হিসেবে জেলা সদর হাসপাতালে ২০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। প্রয়োজনে এটি ১০০ বেডে উন্নিত করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত কিংবা করোনার লক্ষণ বা উপসর্গ আছে এমন রোগীদের সেখানে রেখে পর্যবেক্ষণ করা হবে।
তবে করোনভাইরাস পরীক্ষায় প্রয়োজনীয় যন্ত্র নেই ভোলা সরকারি-বেসরকারি কোনো হাসপাতালে। কাউকে সন্দেহ হলে তাকে সরকারের রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে বলে জানিয়েছেন ভোলা ‌সি‌ভিল সার্জন রতন কুমার ঢালী।
তিনি আরো জানান, গত ক‌য়েক‌ দিন আ‌গে ওই ব্য‌ক্তি ইতালি থে‌কে এ‌সে‌ছেন। ক‌রোনা আক্রা‌ন্ত স‌ন্দে‌হে তার স্বাস্থ্য পরীক্ষা করা হ‌য়ে‌ছে। কিন্তু তার শরী‌রে ক‌রোনা ভাইরা‌সের কোন উপসর্গ পাওয়া যায়‌নি। ত‌বে তাকে সর্তকতামূলক তার নিজ বা‌ড়ি‌তে বি‌শেষ পর্যা‌বেক্ষ‌নে রাখা হ‌য়ে‌ছে।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493