মির্জাগঞ্জে র‌্যাবের অভিযানে দুই ভুয়া চিকিৎসক আটক

  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৮:১৮
  • 745 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৮:১৮
  • 745 বার পঠিত
মির্জাগঞ্জে র‌্যাবের অভিযানে দুই ভুয়া চিকিৎসক আটক

র‌্যাব-৮ পটুয়াখালীতে অভিযান চালিয়ে চিকিৎসক পরিচয়দানকারী দুই ব্যক্তিকে আটক করেছে। আজ শনিবার এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী বাজার অভিযান চালায়।
এসময় সুবিদখালীর বাসিন্দা মৃত রামেশ্বর মজুমদার এর ছেলে পলক ডেন্টাল কেয়ার এর স্বত্বাধিকারী সুদীপ্ত মজুমদার (৩৮) এবং বাজিতা গ্রামের মোঃ আব্দুল মান্নান হাওলাদারের ছেলে হক নূর ডেন্টাল কেয়ার এর স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ (৪৪) কে আটক করেন র‌্যাবের সদস্যরা।
আটককৃত দুইজন চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাদারী ডিগ্রি অর্জন না করেও নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা প্রদান করতেন।
আটককৃত সুদীপ্ত মজুমদার মাত্র এসএসসি পাস করেও নিজেকে দন্ত বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিচ্ছিলেন। অন্যদিকে মোঃ আবুল কালাম আজাদ ফাজিল পাস। নিজেকে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দেন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ মেহেদী হাসান আটককৃত দুইজনকে ভুয়া ডাক্তার হিসেবে চিহ্নিত করেন। পরবর্তীতে তাদেরকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এই ব্যবসায় জড়িত থেকে সহজসরল রোগীদের সাথে প্রতারণা করছিলেন।
এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আটককৃত ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493