পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৯:০০
  • 786 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৯:০০
  • 786 বার পঠিত
পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

আগামী ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আপাতত রাজ্যের সব সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মুখ্যমন্ত্রীর দফতর।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীন পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। তবে উচ্চ মাধ্যমিকসহ সিবিএসই এবং আইএসই-র যে সব পরীক্ষা চলছে তা চলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছেন, আগামী ৩০ মার্চ ফের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, করোনাভাইরাস ছড়ানোর পরিস্থিতি মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), জাতিসংঘ এবং কেন্দ্রীয় সরকার যে পরামর্শ দিয়েছে, তার ভিত্তিতেই রাজ্য সরকার স্কুল-মাদ্রাসা-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনস্বার্থেই এ সিদ্ধান্ত।

পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, চিন্তার কোনও কারণ নেই। এ রাজ্যে তেমন কোনও ঘটনা ঘটেনি। তবে, আমরা সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। সে কথা মাথায় রেখেই স্কুল-মাদ্রাসা-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষিকাদেরও বাড়ি থেকে কাজ করতে অনুরোধ করছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493