ববিতে ‘বঙ্গবন্ধু হত্যা মামলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০১৯, ১২:২৩
  • 1023 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০১৯, ১২:২৩
  • 1023 বার পঠিত
ববিতে ‘বঙ্গবন্ধু হত্যা  মামলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আইন বিভাগের উদ্যোগে ‘বঙ্গবন্ধু হত্যা মামলা’ শীর্ষক সেমিনার হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ সম্মেলন কক্ষে সেমিনারটি হয়। এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. এ.কে.এম. মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন । সেমিনারে মূল বক্তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এম. কে. রহমান বঙ্গবন্ধু হত্যা মামলা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারে আইন বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি মহোদয় ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব সুপ্রভাত হালদার ‘বরিশাল বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি’ এর উদ্বোধন করেন।এ সময় এম. কে. রহমান সদ্য প্রতিষ্ঠিত এই সোসাইটির কল্যাণ কামনা করেন এবং সোসাইটির যেকোনো উদ্যোগে পাশে থাকবেন বলে আশ্বাস দেন। প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান, সহকারী অধ্যাপক সুলতানা জাহান, সহকারী অধ্যাপক সাদেকুর রহমান। ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন, স্নাতকোত্তর ছাত্র গাজী মূয়ীদুল হক এবং ৮ম সেমিস্টারের ছাত্র হাদিসুর রহমান পলাশ।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493