বাবুগঞ্জে শিশু হত্যার ঘটনায় মা আটক

  • আপডেট টাইম : মার্চ ১৫ ২০২০, ২১:৩৪
  • 733 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৫ ২০২০, ২১:৩৪
  • 733 বার পঠিত
বাবুগঞ্জে শিশু হত্যার ঘটনায় মা আটক

বরিশালের বাবুগঞ্জে ১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে নিজ বাড়ি থেকে এ লাশ উদ্ধার হয়। এ ঘটনার জড়িত সন্দেহে শিশুর মা বিলকিস বেগম ও ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
সূত্র জানায়, নিহত শিশুর নাম আল আমিন। তার পিতা বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের ভ্যান চালক নজরুল ইসলাম। বিকেলে শিশুকে বাড়িতে রেখে মা বিলকিস বেগম নদীতে গোসল করতে গিয়েছিলেন বলে দাবি করেছেন। এরপর ফিরে তিনি ঘরের মেঝেতে শিশুর লাশ দেখতে পান। বিলকিসের চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসেন। পরে পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। এরপর লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, শিশু আল আমিনের পিঠে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শক্ত লাঠি দিয়ে আঘাতে হত্যা করা হয় বলে ধারণা। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুর মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493