১০ কেজি মরিচে মিলছে না এক কেজি পেঁয়াজ!

  • আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০১৯, ১২:৪৫
  • 988 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০১৯, ১২:৪৫
  • 988 বার পঠিত
১০ কেজি মরিচে মিলছে না এক কেজি পেঁয়াজ!

ডেস্ক রিপোর্ট।।  দীর্ঘ সময় ধরে চলা অস্থির পেঁয়াজের বাজারে সহসায় স্বস্তি মিলছে না ক্রেতাদের। একদিন দাম কমলেও পরদিন আবারো বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম। মেহেরপুরের বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে পেঁয়াজের দাম। ৬০ টাকা থেকে শুরু করে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে ২৪০ টাকায় পৌঁছেছে। কবে নাগাদ দাম নাগালের মধ্যে আসবে তা জানে না ক্রেতা সাধারণ। নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমার সম্ভাবনা থাকলেও সেটিও আর নেই। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ১৮০ টাকায়। পুরোনো দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।

গাংনী উপজেলার বামন্দী গ্রামের মরিচ চাষি আমজাদ হোসেন মরিচ বিক্রি করতে এসেছেন স্থানীয় ফড়িয়াদের কাছে। তিনি বলেন, ক্ষেতে মরিচ ভালো হলেও বাজারে দাম নেই। বাজারে প্রতিকেজি মরিচের দাম ২০ টাকা। ১০ কেজি কাঁচা মরিচ বিক্রি করে এক কেজি পেঁয়াজের দাম হচ্ছে না। তার জন্য আধা কেজি পেঁয়াজ কিনেছি।

পেঁয়াজ ব্যবসায়ী বিপু জানান, দাম কমবে কমবে করে কমছে না বরং বেড়েই যাচ্ছে। আমরা বেশি দামে কিনে তো কম দামে বেচতে পারি না। এতে করে লোকসান গুনতে হবে। কেজিতে ২০ টাকা লাভে বিক্রি করতে হয়, যার ফলে দাম বেড়ে যায়।

মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গণি বলেন, নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। কয়েক দিনের মধ্যে দাম কমে যাবে। কোনো ব্যবসায়ী কারসাজি করে দাম বাড়িয়ে থাকলে তার বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581