কুয়াকাটা সৈকত ‘লক ডাউন’

  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ০০:০৫
  • 833 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ০০:০৫
  • 833 বার পঠিত
কুয়াকাটা সৈকত ‘লক ডাউন’

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতে ‘লক ডাউন’ করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। সৈকতসহ পর্যটন স্পটগুলোতে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসাথে কুয়াকাটার সব হোটেল-মোটেল মালিকদের রুম বুকিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে বলেও জাননো হয়েছে।
জেলা প্রশাসনের এ আদেশ জারির পরপরই বুধবার বিকালে কুয়াকাটা সৈকতে টু্রিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলামের উদ্যোগে হ্যান্ডমাইক দিয়ে সব পর্যটকদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়। এছাড়া সৈকতের টুরিস্ট সেন্টারসহ সব ধরনের দোকান বন্ধ রাখারও নির্দেশনা দেয়া হয়।
এতে সন্ধার মধ্যেই পর্যটক শূন্য হয়ে যায় সৈকত। তবে আজ যারা কুয়াকাটায় দূর দূরান্ত থেকে এসে হোটেলে উঠেছেন তারা আগামীকালের মধ্যে হোটেল ছেড়ে নিজ গন্তব্যে চলে যাবেন বলে জানান একাধিক হোটেল মালিক। করোনা আতংকে গত দুই সপ্তাহ ধরে কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি অনেকটাই কমে গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493