করোনা। সা‌বেক হুইপ জামালের শেষকৃত্য সং‌ক্ষিপ্ত

  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ১৪:২০
  • 815 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ১৪:২০
  • 815 বার পঠিত
করোনা। সা‌বেক হুইপ জামালের শেষকৃত্য সং‌ক্ষিপ্ত

জাতীয় সংসদের বিএনপিদলীয় সাবেক হুইপ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালকে (৭৬) আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

এর আগে ঢাকা সেনানিবাসের আল্লাহু মসজিদে আসরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

শহীদুল হক জামালের সাবেক এপিএস ফকির নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তাঁর মরদেহ নির্বাচনী এলাকা স্বরূপকাঠীতে নেওয়া, সংসদ ভবন ও রেড ক্রিসেন্ট প্রধান কার্যালয়ে জানাজার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। কেবল ঢাকা সেনানিবাসের আল্লাহু মসজিদে বাদ আসর জানাজার পর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

গতকাল বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন জাতীয় সংসদের বিএনপিদলীয় সাবেক হুইপ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামাল।

শহীদুল হক বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493