বরিশালে জুমার খুৎবায় করোনা নিয়ে সতর্কবার্তা

  • আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ২১:১৪
  • 734 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ২১:১৪
  • 734 বার পঠিত
বরিশালে জুমার খুৎবায় করোনা নিয়ে সতর্কবার্তা

করোনাভাইরাস এড়াতে বরিশালে জুমার নামাজের খুৎবায় মুসল্লিদের কাছে জরুরি স্বাস্থ্যবার্তা পৌঁছে দেয়ো হয়েছে। শুক্রবার নগরীসহ জেলার সকল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া করোনাভাইরাস প্রতিরোধে বার্তা তুলে ধরা হয়।

বার্তায় করোনা এড়াতে ৮টি বিষয় উল্লেখ করা হয়। এর মধ্যে বিদেশ থেকে আগত কোনো ব্যক্তির খবর স্বাস্থ্য বিভাগকে জানাতে বলা হয়। ১৪ দিনের কোয়ারেন্টাইনের বিষয়ে আলোকপাত করা হয়। কারো সর্দি-কাশি বা গলাব্যথা থাকলে স্বাস্থ্য বিভাগকে জানাতে বলা হয়। হাটবাজার ও গণপরিবহনে জরুরি প্রয়োজন ছাড়া এড়িয়ে চলতে বলা হয়।
এছাড়া কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে ফেলা, মুখ চোখ ও নাকে স্পর্শ না করা এবং হাঁচি, কাশি আসলে তালুর পরিবর্তে হাতের কুনুই ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আতঙ্কিত না হয়ে সচেতনভাবে করোনা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয় জুমার খুৎবায়।

স্বাস্থ্য বিভাগের এই বার্তা ইসলামিক ফাউন্ডেশন সকল মসজিদের ইমামগনের মাধ্যমে মুসল্লিদের মাঝে প্রচার করে বলে জানান বরিশাল মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও জামে বায়তুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা সামসুল আলম।

এদিকে করোনা আতঙ্কের মধ্যেও বিগত দিনের জুমার মতো শুক্রবারের জুমায়ও মসজিদগুলোতে মুসল্লিদের প্রচুর ভিড় দেখা গেছে। কোথাও কোথাও মসজিদে জায়গা না হওয়ায় রাস্তায়ও জামায়াতে জুমার নামাজ আদায় করতে দেখা গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493