ব‌রিশা‌লের ১৩টিসহ উপকূলের ১৯ উপজেলায় নৌবাহিনী মোতায়েন

  • আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ১৪:০৫
  • 732 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ১৪:০৫
  • 732 বার পঠিত
ব‌রিশা‌লের ১৩টিসহ উপকূলের ১৯ উপজেলায় নৌবাহিনী মোতায়েন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের উপকূলীয় ৬ জেলার ১৯ উপজেলায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। এরম‌ধ্যে ব‌রিশা‌লের ১৩ উপ‌জেলা র‌য়ে‌ছে। এসব এলাকায় তারা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

উপজেলাগুলো হচ্ছে- ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, মোংলা, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলী।

আইএসপিআর জানায়, সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেয়ার লক্ষ্যে উপকূলীয় এলাকায় ‘ইন এইড সিভিল পাওয়ার’-এর আওতায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা, বিদেশফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং বিশেষ নজরদারির ব্যবস্থা করাসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করছে নৌবাহিনী।

এসব কার্যক্রমের মধ্যে উপকূলীয় বিভিন্ন দুর্গম এলাকায় ভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থাসহ নিরবিচ্ছিন্নভাবে টহল দিয়ে যাচ্ছেন নৌবাহিনীর সদস্যরা। টহলের পাশাপাশি তারা দায়িত্বপ্রাপ্ত এলাকার আইনশৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এছাড়া যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493