পু‌ত্রের দা‌বি হত্যা

ওসির কক্ষে আসামীর লাশ : দুইজন বহিস্কার, তিন সদস্যের তদন্ত কমিটি

  • আপডেট টাইম : মার্চ ২৬ ২০২০, ১৮:১৪
  • 848 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৬ ২০২০, ১৮:১৪
  • 848 বার পঠিত
ওসির কক্ষে আসামীর লাশ : দুইজন বহিস্কার, তিন সদস্যের তদন্ত কমিটি

বরগুনা জেলার আমতলী থানার তদন্ত ওসির কক্ষ থেকে সন্দেহভাজন এক আসামীর লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মারুফ হোসেন।

তিনি জানান, কি কারনে আটককৃত আসামী মারা গেলেন তা তদন্ত করা হচ্ছে। এর সাথে কেউ জড়িত কিনা বা কারও অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, দায়িত্ব অবহেলায় আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী ও ডিউটি অফিসার এএসআই আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, আজ সকালে থানার তদন্ত ওসি মনোরঞ্জন মিস্ত্রীর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সানু হাওলাদার নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে। সানু আমতলীর কলাগাছিয়ার হযরত আলী হাওলাদারের পূত্র। কিছুদিন পূর্বে ইব্রহীম নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয় ধানক্ষেত থেকে। ওই মামলায় এজাহারভুক্ত কোন আসামী না থাকলেও পুলিশ সন্দেহভাজন হিসেবে সানু হাওলাদারকে আটক করে। ২৫ মার্চ দিবাগত রাতে তাকে ওই কক্ষে আটকে জিজ্ঞাসাবাদ করে থানা পুলিশ।

পুলিশ দাবী করেছে সানু আত্মহত্যা করেছে।নিহতের ছেলে সাকিব হোসেন দা‌বি ক‌রে‌ছেনআমার বাবাকে ওসি ধরে এনে তিন লাখ টাকা ঘুষ দাবি করেছে। আমি ওসির দাবি করা টাকা দিতে অস্বীকার করায় আমার বাবাকে নির্যাতন করেছে। বাবার ওপর নির্যাতন যাতে বন্ধ হয় সেজন্য মঙ্গলবার দুপুরে আমি ওসিকে ১০ হাজার টাকা দেই। বৃহস্পতিবার সকালে থানা থেকে খবর দেওয়া হয় শানু হাওলাদার ওসি তদন্তের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493