বরিশালে শেবাচিম হাসপতালে করোনা ইউনিটে ৮ঘন্টার ব্যবধানে ২ সন্দেহজনক রোগির মৃত্যু!

  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ১১:১৬
  • 1132 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ১১:১৬
  • 1132 বার পঠিত
বরিশালে শেবাচিম হাসপতালে করোনা ইউনিটে  ৮ঘন্টার ব্যবধানে ২ সন্দেহজনক রোগির মৃত্যু!

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে ॥ বরিশাল শেবাচিম হাসপাতালে মাত্র ৮ ঘন্টার ব্যবধানে ২ করোনা সন্দেহে ভর্তি হওয়া রোগি মারা গেছে। এদের মধ্যে একজন নারী। শনিবার রাত ১২ টায় ঐ নারীর মৃত্যুর রেশ না কাটতেই আজ সকাল ৮টায় এক রোগি মারা যান। তাকেও জ¦র কাশি নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে পটুয়াখালীর একটি ব্যাংকে কাজ করত ৪০ বছর বয়সি ঐ ব্যাক্তি। বুধবার রাতে তিনি প্রচন্ড জ¦র ও কাশি নিয় তাকে ভর্তি করা হয় করোনা ইউনিটে। আজ সকাল ৮টায় তিনি মারা যান। যেহেতু শেবাচিম হাসপাতালে করোনা পরীক্ষার কোন কিটসহ রোগ নির্নয়ে কোন কিছুই নেই, তাই এই দুই রোগির মৃত্যুর কারণ করোনা সন্দেহ করা হলেও সরাসরি কিউ বিছু বলছেন না। তবে হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, বুধবার রাতে পটুয়াখালীর বাউফল থেকে ঐ রোগি হাসপাতালে আসেন। তার দেহে করোনার উপসর্গ থাকায় করোনা ইউনিটে ভর্তি করা হয়। ঢাকায় তার রক্ত ও কফ পরক্ষিার জন্য পাঠানো হয়। রিপোর্ট হাতে আসার আগেই আজ সকালে তার মৃত্যু হয়। এখন এ রোগির সৎকার কিভাবে হবে তা প্রশাসনের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। র

এদিকে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে (রবিবার ২৯ মার্চ) এক নারী রোগীর মৃত্যু হয়। এর মাত্র ১৫ মিনিট আগে ওই রোগীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা। বরিশাল নগরীর কাউনিয়া পুড়ানপাড়া এলাকার তার বাড়ি। তিনি ২ সন্তানের জননী ছিলেন। হাসপাতালে মারা যাওয়ার পরপরই স্বজনরা তার মৃতদেহ বাসায় নিয়ে যান।
নিরু বেগমকে হাসপাতালে আনার পর রোগীর স্বজনদের কাছ থেকে উপসর্গ শুনে কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা ইউনিটে প্রেরন করেন। সেখানে পৌঁছানোর সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে মৃত ঘোষনা করেন বলে জানান হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493