ভোলায় করোনা ইউনিটে নেওয়ার সময় রোগীর মৃত্যু

  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২০, ১৪:১০
  • 783 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২০, ১৪:১০
  • 783 বার পঠিত
ভোলায় করোনা ইউনিটে নেওয়ার সময় রোগীর মৃত্যু

ভোলা সদর হাসপাতালের করোনা ইউনিটে নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে করোনা ওয়ার্ডে প্রবেশের প্রাক্কালে হারুন (৫৪) ওই ব্যক্তি মারা গেছেন। কয়েকদিন ধরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ সকালে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে করোনা ইউনিটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তার মৃত্যু করোনা ভাইরাস আক্রান্ত হয়ে হয়েছে কী না সেই বিষয়ে কোন মন্তব্য করেনি সংশ্লিষ্টরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে- ভোলা সদর উপজেলার বাসিন্দা হারুন গত তিনদিন আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। মেডিসিন ওয়ার্ডে রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার সকালে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ অর্থাৎ জ্বর ও কাশি দেখা দিলে তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন- মারা যাওয়া ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কী না তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।

তারপরেও নমুনা সংগ্রহ করার পাশাপাশি বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা দেবেন রোগীর দাফনের ক্ষেত্রে তা অবলম্বন করা হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493