নলছিটিতে পল্লীবিদ্যুতের খাম্বার চাপায় শ্রমিক নিহত

  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২০, ১৭:৫৩
  • 859 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২০, ১৭:৫৩
  • 859 বার পঠিত
নলছিটিতে পল্লীবিদ্যুতের খাম্বার চাপায় শ্রমিক নিহত

ঝালকাঠির নলছিটিতে রাস্তার পাশে পল্লীবিদ্যুতের খুঁটি স্থানান্তরের সময় তার নিচে চাপা পড়ে সুজন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ডহরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন বরিশাল নগরির পলাশপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পল্লীবিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার জন্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে ডহরপাড়া গ্রামে বিদ্যুতের খুঁটি এনে রাখেন ঠিকাদার। বুধবার ওই খুঁটিগুলো বিভিন্ন স্থানে বসানোর জন্য ক্রেনে করে স্থানান্তর করছিলেন শ্রমিকরা। হঠাৎ ক্রেন সরে গেলে খুঁটির নিচে চাপা পড়েন দুই শ্রমিক। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান সুজন।

অপর শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ওয়ালিউল ইসলাম মিন্টু বলেন, চারজন শ্রমিক বিদ্যুতের খুঁটিগুলো স্থানান্তরের কাজ করছিলেন। হঠাৎ ক্রেন সরে গেলে এক শ্রমিক নিচে চাপা পড়ে মারা যান। আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক।

নলছিটি থানার সহকারী উপপরিদর্শক সুব্রত দাস বলেন, লাশ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581