বরগুনায় নদীর মোহনা থেকে শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২০, ১০:২১
  • 840 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২০, ১০:২১
  • 840 বার পঠিত
বরগুনায় নদীর মোহনা থেকে শিশুর লাশ উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীর মোহনা থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার নলবুনিয়ার শুভসন্ধ্যা ঝাউবনের পায়রা নদীর মোহনা থেকে ভাসমান এ লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নলবুনিয়ার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে কিছুসংখ্যক স্থানীয় শিশুরা বুধবার বেলা ১১টার দিকে সৈকতের পাড়ে খেলাধুলা করতে এসে ১০-১১ বছরের এক অজ্ঞাত শিশুর ভাসমান লাশ দেখতে পায়।

তখন তারা আতঙ্কিত হয়ে বড়দের খবর দিয়ে আনলে তারা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। দুপুরেই পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, এই এলাকায় কোনো শিশু নিখোঁজের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এ শিশুটির আরও ৬-৭ দিন আগে মৃত্যু হয়েছিল। তার শরীর পচে ফুলে উঠেছে। মুখমণ্ডলের চেহারা নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493