জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিত্রগ্রাহক মাহফুজ

  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ২০:০৫
  • 1094 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ২০:০৫
  • 1094 বার পঠিত
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিত্রগ্রাহক মাহফুজ

৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের জীবন সংকটাপন্ন। তাকে ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান খান আনন্দ অশ্রু, হাজার বছর ধরে, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমনিসহ অসংখ্য জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

স্বজনরা জানান, রাত সাড়ে ১০টার দিকে চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান অসুস্থ হয়ে পড়েন।পরে তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য স্বীকৃতি স্বরূপ তিনি ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৮ বার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন।

মাহফুজুর রহমান খান ১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডের এক বনেদী পরিবারে জন্ম গ্রহণ করেন। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদের মত চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581