গা‌র্মেন্ট শ্রমিকদের ঢাকায় ফির‌তে প্রাণান্তর চেষ্টা

  • আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২০, ১৭:৩৩
  • 745 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২০, ১৭:৩৩
  • 745 বার পঠিত
গা‌র্মেন্ট শ্রমিকদের ঢাকায় ফির‌তে প্রাণান্তর চেষ্টা

কাল থে‌কে কিছু গা‌র্মেন্ট ও কলকারখানা খুল‌ছে। অথচ প‌রিবহন বন্ধ। বা‌ড়ি এ‌সে আট‌কে পড়া মানুষ কা‌জে যোগ দি‌তে ঢাকায় পৌছু‌তে নিরন্তর প্র‌চেস্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। কিছুটা হে‌টে, ভ্যা‌নে ক‌রে, অ‌টো রিকসায় ক‌রে বা ট্রা‌কে ক‌রে, মাই‌ক্রোবা‌সে উ‌ঠে মাওয়া ঘা‌টে পৌছু‌নোর চেস্টায় বাধা হ‌চ্ছে প‌দে প‌দে। কা‌জে যোগ দি‌তেই হ‌বে, এ পরিস্থিতিতে বরিশাল নগরের রুপাতলী ও নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় ঢাকাগামী মানুষের উপস্থিতি বেড়েছে। অভ্যন্তরীন ও দূরপাল্লার বাস, মাইক্রোবাস বন্ধ থাকায় শনিবার (০৪ এপ্রিল) সকাল থেকে সব বাঁধা উপেক্ষা করে বিকল্প পথে এসব মানুষ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে।

ঢাকাগামী এসব যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, সরকারিভাবে ছুটি ঘোষণা করার পর তারা দেশের বাড়িতে ফিরেছিল। তবে ৫ এপ্রিল থেকে গার্মেন্টস ও কতিপয় বেসরকারি কোম্পানীর অফিস খেলার ঘোষণা দিয়েছে। এখন চাকুরী টিকিয়ে রাখতে তাদের কষ্ট করে কখনো পায়ে হেটে, কখনো মোটরসাইকেল, কখনো ভ্রানসহ বিভিন্ন থ্রি হুইলার অথবা ট্রাকে চেপে বাড়তি ভাড়া গুণে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে হচ্ছে।আর এক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি তেমন ভ্রুক্ষেপ করছেন না সাধারণ মানুষ। এদিকে গনজমায়েত বন্ধ ও সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিতের লক্ষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা বরিশাল অভিযান অব্যাহত রেখেছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হুদা জানান, এ পর্যন্ত এক দোকান মালিকসহ ১২ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য বলা হচ্ছে। অপরদিকে পুরিশও চেষ্টা করছেন যাতে করে সামাজিক দুরত্ব বজায় থাকে। তাই বাসস্ট্যান্ডসহ ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন অংশে পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেছে।

সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করা নগর গোয়েন্দা পুলিশের এসআই সুজিত কুমার জানান, তারা চেষ্টা করছেন যাতে করে একজায়গায় অনেক মানুষের ভিড় না হয়। এদিকে এ ঘটনা কেবল বরিশাল নগর নয়, বিভাগের অনান্য উপজেলায় থাকা বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493