পুলিশ দেখে পালাতে গিয়ে অটো চাপায় নারীর মৃত্যু, চালক আটক

  • আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১৮:১১
  • 733 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১৮:১১
  • 733 বার পঠিত
পুলিশ দেখে পালাতে গিয়ে অটো চাপায় নারীর মৃত্যু, চালক আটক

স্টাফ রিপোর্টার, পুলিশের ভয়ে পালাতে গিয়ে এক পথচারী গৃহবধূকে চাপা দিয়ে মেরে ফেলেছে অটোরিক্সা চালক। এই দুর্ঘটনায় ঘটনায় অটোরিক্সা (ইজিবাইক) সহ চালককে আটক করেছে পুলিশ।

রোববার (০৫ এপ্রিল) দুপুর ১টার দিকে বরিশাল নগরীর পাঁচ নম্বর ওয়ার্ডস্থ পলাশপুর কলোনীর ১ নম্বর গলির মুখে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধা হেনারা বেগম (৪৭) ওই এলাকার মো. মাহবুবুর রহমানের স্ত্রী।

এছাড়া আটককৃত অটোচালক কিশোরের নাম মো. সাইম (১৫)। সে পলাশপুর ১ নম্বর গলির মৃত আমির হোসেনের ছেলে। মহানগরীর কাউনিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আজিমুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জীবন জানান, ‘রেহানা বেগম তার মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। একই সময় একটি অটোরিক্সা পলাশপুর ১ নম্বর গলির মুখে ঘুরাচ্ছিলো।

ঠিক সেই মুহুর্তে কাউনিয়া থানা পুলিশের একটি টহল পিকআপ ওই এলাকায় পৌঁছায়। এটি লক্ষ্য করতে পেরে অটো চালক দ্রুত পালাতে গিয়ে সামনে থাকা পথচারী রেহানা বেগমকে সজোরে ধাক্কা দেয়।

এতে রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারানো নারীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, ‘ঘটনার পর পরই ঘটনাস্থল হতে অটোচালক কিশোরকে তার অটোসহ আটক করা হয়েছে। তাছাড়া মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493