মা আবার বিয়ে করেছে বাবা পালিয়ে বেড়াচ্ছে! আমরা দুই ভাই বোন এখন কি করবো

  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ২৩:৪৭
  • 1079 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ২৩:৪৭
  • 1079 বার পঠিত
মা আবার বিয়ে করেছে বাবা পালিয়ে বেড়াচ্ছে!  আমরা দুই ভাই বোন এখন কি করবো

মো. সুজন মোল্লা,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় স্বামীকে তালাক দেয়ার ৩ মাসের মাথায় তার বিরুদ্ধে আদালতে ধর্ষন চেষ্টা মামলা দিয়েছে স্ত্রী। জানাগেছে মামলার বাদী শারমিন আক্তার গত ৫ নভেম্বর রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে বাহিরে গিয়ে ঘরে ফেরার পরে তাকে জোরপূর্বক শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করাসহ ধর্র্ষনের চেষ্টা চালায় তার তালাক দেয়া স্বামী সেলিম হাওলাদার। পরে বাদীর ডাকচিৎকারে বাড়িওয়ালা সহ অন্যরা এগিয়ে আসলে আসামী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে মামলাটি মিথ্যে বলে অভিযোগ করেছে অভিযুক্ত স্বামী সেলিম হাওলাদার। সেলিম জানায়,সে বিদেশে থাকার সময় তার স্ত্রী শারমিন আক্তারের সাথে পার্শ্ববর্তী মন্টু মৃধার প্রেমের সম্পর্ক ঘরে ওঠে। প্রবাসী জীবন ছেড়ে দেশে ফিরে আসার পরে স্ত্রী শারমিন ও মন্টুর প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হয়। যে ঘটনা এলাকার অনেকেই জানে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্বনয়ে অনেক শালিস বৈঠকও হয়েছে। এক পর্যায়ে শারমিন মন্টু মৃধা তাকে বিভিন্ন কু-প্রস্তাব দেয় বলে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগও দিয়েছিলো। শারমিন আক্তার চলতি বছরেরে গত ২২ আগস্ট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট/নোটারী পাবলিক’র কার্যালয় থেকে হলফনামার মাধ্যমে নিজের স্বামী সেলিম হাওলাদারকে তালাক দেয়। পরে ৮ সেপ্টেম্বর প্রেমিক মন্টু মৃধাকে বরিশাল নোটারী পাবলিকের কার্যালয় হতে বিয়ে করে। গত ১৪ নভেম্বর তালাক দেয়া স্বামী সেলিম হাওলাদারের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এম.পি.মামলা নং-২৫৩/২০১৯ দায়ের করে শারমিন। উল্লেখ্য বিগত প্রায় ৮ বছর পুর্বে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামের মৃত ফয়জর আলী হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ও চাখার ইউনিয়নের ছোট চাউলাকাঠি গ্রামের দুলাল বেপারীর মেয়ে শারমিন আক্তারের সাথে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের সাংসারিক জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সেলিম হাওলাদার বর্তমানে স্ত্রীর দেয়া মিথ্যে মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। ফলে দিনরাতের প্রায় সময়ই একাকি থাকতে হচ্ছে মেয়ে অবুঝ ইকরা ইসলাম রুকাইয়া (৭) ও ছেলে ওয়াহেদুল ইসলাম নূর (৪) কে। কথা হয়েছিলো ছেলে নূরের সাথে মায়ের কথা জিজ্ঞেস করতেই ফ্যাল ফ্যাল নয়নে অশ্রু জড়িয়ে বললো মাতো আমাদের ছেড়ে মন্টুর সাথে চলে গেছে। এখন বাবার কাছেও থাকতে দেবেনা। মা বাবার নামে মিথ্যে মামলা দিয়েছে। তাই বাবাও এখন আমাদের রেখে প্রায় সময়ই পালিয়ে বেড়াচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581