বোরহানউদ্দিনে তাবলীগ জামাতের ২৫ সদস্য সহ ট্রাক আটক

  • আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ১৭:৪১
  • 794 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ১৭:৪১
  • 794 বার পঠিত
বোরহানউদ্দিনে তাবলীগ জামাতের ২৫ সদস্য সহ ট্রাক আটক

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে আসা তাবলীগ জামাতের ২৫ সদস্যসহ একটি ট্রাক আটক করেছে টহলরত নৌ-বাহিনী। আজ বুধবার সকালে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে ভোলার চরফ্যাশনগামী চালক মো: আলী সহ ট্রাক টিকে আটক করা হয়। পরে বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী, ভ্রাম্যমান আদালত বসিয়ে উক্ত ড্রাইভার কে তিন হাজার টাকা জরিমানা করে। ট্রাক চালক আলী একই উপজেলার বড় মানিকা ইউনিয়নের মোতাহার হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বশির গাজী জানান, ট্রাকটি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে তাবলিগ জামাতের ২৫ জন সদ্যস্যকে নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকার নৌবাহিনীর সদস্যরা ট্রাকটিকে আটক করে যাত্রিদের নামিয়ে দেয়ার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমন সম্পর্কে সচেতন করে। এ ধরনের চলাচল দেশের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে বলেও তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যেতে অনুরোধ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493