হাইকোর্টের সামনে বিএনপির বিক্ষোভ, অবস্থান, পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর

  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ২৩:৫৮
  • 1046 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ২৩:৫৮
  • 1046 বার পঠিত
হাইকোর্টের সামনে বিএনপির বিক্ষোভ, অবস্থান, পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির একপর্যায়ে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যান বিএনপি নেতাকর্মীরা।

এরআগে বেলা ১২টার দিকে বিএনপি নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। সুপ্রিম কোর্টের মুল ফটকের সামনে এসে অবস্থান নেন তারা। এসময় অনেকে রাস্তায় শুয়ে পড়েন।

তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। সময় বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ভীড় বাড়তে থাকে। বেলা দুইটার দিকে পুলিশ বিক্ষোভে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। বিক্ষোভককারীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

অবস্থান কর্মসূচি চলাকালীন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, রাস্তায় নামা অসাংবিধানিক নয়, আইন বিরোধীও নয়। রাষ্ট্র ক্ষমতার মালিক জনগণ। অথচ জনগণ আজ অত্যাচারিত। আমরা কোনও কথা বলতে পারি না। বললে অপরাধ হয়ে যায়। কিন্তু সরকারি দলের নেতারা ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকলেও কোনো অপরাধ হয় না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581