লালমোহনে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু, গ্রাম লকডাউন

  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ০৯:৪৪
  • 835 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ০৯:৪৪
  • 835 বার পঠিত
লালমোহনে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু, গ্রাম লকডাউন

ভোলার লালমোহন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আবু কালাম সরদার (৫৫)।

তথ্য গোপন করে মরদেহ দাফনের চেষ্টাকালে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কাশ্মির গ্রাম, নর্থ গজারিয়া গুচ্ছগ্রাম ও পার্শ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড লকডাউন ঘোষণা করে প্রশাসন।এর আগে দুপুরে ভোলা নেয়ার পথে পশ্চিম চরউমেদ ইউনিয়নের উত্তর গজারিয়া আবাসন এলাকায় জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মূন্সী নূর মোহাম্মদ জানান, জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্ট নিয়ে দুপুরে আবু কালাম সরদারের মৃত্যু হয়। এরপর তথ্য গোপন করে মরদেহ রাত ১১টার mদিকে দাফন করার সময় বিষয়টি টের পান স্থানীয়রা।

পরে প্রসাশনকে খবর দেন তারা। এর পর কাশ্মির গ্রাম, নর্থ গজারিয়া গুচ্ছগ্রাম ও পার্শ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডকে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির নির্দেশে আগামী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা ওই আবাসনে যাই। গিয়ে এ অবস্থা দেখতে পাই। আবু কালাম সরদারের বড় ছেলের বউ প্রায় এক সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। তিনি ফরাজগঞ্জের ৯নং ওয়ার্ডে দুই দিন থাকেন।

আবু কালাম সরদার মারা গেলে তার মরদেহ কাশ্মির গ্রামে দাফনের জন্য নেয়। এ কারণে এসব এলাকা লকডাউন করা হয়েছে।

এ ব্যাপারে লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান বলেন, ওই রোগীর খবর পেয়ে তার বাড়িতে গেলে প্রথমে তার স্বজনরা ঘটনা অস্বীকার করেন। কিছুক্ষণ পর তারা ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসেন। সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করি।

পরে তা সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। রিপোর্ট পেলে বোঝা যাবে তিনি করোনা আক্রান্ত কিনা?

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581