পটুয়াখালীর হাসপাতালের তত্বাবধায়কসহ তিনজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ০৯:৫৮
  • 826 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ০৯:৫৮
  • 826 বার পঠিত
পটুয়াখালীর  হাসপাতালের তত্বাবধায়কসহ তিনজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

পটুয়াখালীর আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মতিনসহ তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহকারী রোগির কোভিড-১৯ পজেটিভ হওয়ায় আজ শুক্রবার বিকেলে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ওই তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। অপর দুইজন হচ্ছেন, পটুয়াখালী আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. মশিউর রহমান ও মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জি.এম দেলোয়ার করোনা উপসর্গ (জ¦র-সর্দি-কাশি) নিয়ে অসুস্থ্য অবস্থায় গত ৮ এপ্রিল পটুয়াখালীতে চিকিৎসা নিতে আসেন। তিনি পটুয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. মশিউর রহমানের সম্পর্কে খালাতো ভাই হওয়ায় তত্বাবধায়ক ডা. আব্দুল মতিনের অফিসে নিয়ে মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদকে দিয়ে নমুনা সংগ্রহ করানো হয়। গতকাল ৯ এপ্রিল বেলা সাড়ে ১১টায় আমতলী পৌরসভার নিজ বাসভবনে জি.এম দেলোয়ার মারা যান। আজ শুক্রবার তাঁর নমুনায় কোভিড-১৯ পজেটিভ আসে। এ কারণে জি.এম দেলোয়ারের সংস্পর্শে যাওয়া পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মতিন, ডা. মো. মশিউর রহমান ও মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদকে পটুয়াখালী কোডেক সেন্টারের নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493