ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার, ট্রলার জব্দ তিন মাঝির জরিমানা

  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ১৬:২৬
  • 797 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ১৬:২৬
  • 797 বার পঠিত
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার, ট্রলার জব্দ তিন মাঝির জরিমানা
ভোলা প্রতিনিধি।। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে লক্ষীপুর থেকে যাত্রী নিয়ে ভোলায় আসা একটি যাত্রীবাহি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন সদস্যরা। এসময় ট্রলারের তিন মাঝিকে আটক করা হয়। আটকৃতরা হলেন লক্ষীপুর জেলার চর রমনী মোহন গ্রামের মো. আনোয়ার হোসেন ও মো. সামছুদ্দিন এবং একই জেলার মজু চৌধুরী হাট এলাকার জিহান মো. রাজিব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাঝিদেরকে জরিমানা করে ট্রলারটি জব্দ করা হয়। এবং যাত্রীদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়ে ছেড়ে দেয়া হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা শাখার কর্মকর্তা  মাহাবুবুর রহমান ও ফারুক খান জানান, লক্ষীপুর জেলার মজু চৌধুরী ঘাটের উত্তর পাশের চেয়ারম্যান বাড়ির ঘাট থেকে ১০ জন যাত্রী ও ৩ জন মাঝি নিয়ে একটি ট্রলার শনিবার দুপুরে ভোলার ইলিশা জংশন ঘাটে আসলে ট্রলারটিকে জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামিম তিন মাঝিকে ৫ হাজার টাকা জরিমানা, ট্রলারটি জব্দ ও যাত্রীদের হোম কোয়ারেন্টইনে থাকার নির্দেশ নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493