লকডাউন বরিশাল

  • আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২০, ১৯:৪২
  • 1154 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২০, ১৯:৪২
  • 1154 বার পঠিত
লকডাউন বরিশাল

স্টাফ রিপোর্টার ॥ এবার বরিশালকে আনুষ্ঠানিকভাবে লক ডাউন ঘোষণা করা হল। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান আজ সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লক ডাউন ঘোষণা দেন।
আজ শেবাচিমে স্থাপিত করোনা ভাইরাস সনাক্তকরণ ল্যাবে দুজনের শরীরে করোনা সনাক্ত হয়। এ দুজনই বরিশাল নগরীর বাইরের। একজন বাকেরগঞ্জ ও একজন মেহেন্দিগঞ্জের। এ ছাড়া বরিশালের বিভিন্ন এলাকায় নারায়রগঞ্জের লোক রয়েছে বলে গুঞ্জন রয়েছে। গতকাল রতে একটি ট্রাকে করে আসা কয়েকজন ভিন্ন জেলার লোক আটক করে আবার ফেরৎ পাঠানো হয়। বাইরের মানুষের আগমনে বরিশালের করোনা ভাইরাত সংক্র্রমিত হবার সম্ভাবনা বেড়ে যাওয়ায় লকডাউনের ঘোষণা দেয়া হয় বলে জানা গেছে।
জেলা প্রশাসকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে রবিবার অর্থাৎ আজ থেকেই লক ডাউন কার্যকর হবে। অন্য কোন জেলা থেকে বরিশালে কেউ আসতে পারবে না এবং বরিশাল থেকে কেউ যেতেও পারবে না। এমনকি আন্তঃ উপজেলায় যাতায়তের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ বরিশালের বাকি ৯ উপজেলা থেকেও বরিশালে মহানগরীতে কেউ প্রবেশ করতে পারবে না। তবে সরকারী সিদ্ধান্ত মোতাবেক বিশেষ কয়েকটি সেবা খাত এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493